গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু
গৌরনদী (বরিশাল)প্রতিনিধি-বরিশালের গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব সরদার (২৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে আশোকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রবাসী রাজিব সরদার আশোকাঠি এলাকার মালেক সরদারের ছেলে ।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাজিব সরদার দীর্ঘ দুই ধরে ব্রুনাই ছিলেন। চার-পাঁচ মাস আগে দেশে আসেন। রবিবার সকাল নয় টার দিকে নিজেদের পুকুরে মাছ ধরতে গিয়ে ছিলেন । এসময় তার গায়ে বিদ্যুতের তার লেগে স্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন।উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিব সরদার কে মৃত ঘোষণা করে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে আশোকাঠিতে এক ব্যাক্তি মারা গেছেন।তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































